ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

একদিনে ১১ হাজারের বেশি মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ ফেব্রুয়ারি, ২০২২,  4:42 PM

news image

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ২৮৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২৯ লাখ ১২ হাজার ৪৩২ জন। শনিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৭৫১ জনে।

আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৪৩ হাজার ১০৯ জনে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৪৬৯ জন এবং মারা গেছেন ২ হাজার ৬১৯ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৩৭ হাজার ৯৯২ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম