ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু হাম উপসর্গ-ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পাবেন ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে নতুন রাজনৈতিক কৌশলে জামায়াত-এনসিপি সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হৃদয়ের ডাবল সেঞ্চুরি জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪ গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়াল সরকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর: ববি হাজ্জাজ প্রাক্‌-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

একই বাড়ির বউ হচ্ছেন দুই অভিনেত্রী!

#

বিনোদন ডেস্ক

২৯ জুলাই, ২০২৪,  7:20 PM

news image

একজন স্টারকিড হওয়ার সুবাদে জন্মের পর থেকেই লাইমলাইটে। আরেকজন বিশ্বসুন্দরীর দৌড়ে জিতে বলিউডে পা রেখেছেন। ক্যারিয়ারে মানুষির হিট-এর সংখ্যা হাতেগোনা! সেই দুই অভিনেত্রী কি একই পরিবারের বউমা হচ্ছেন? ভ্ক্ত-অনুরাগীদের মাঝে এমনই কথা শোনা যাচ্ছে। শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী কাপুরের প্রেম এখন প্রকাশ্যে। বি-টাউনের হাইপ্রোফাইল থেকে আম্বানিদের রেড কার্পেটে সব জায়গায় শিখরের হাত ধরে ঘুরতে দেখা গেছে। তাদের রসায়ন ভক্তদেরও মন কেড়েছে । এদিকে পাহাড়িয়া ব্রাদার্স-এর আরেকজন বীরও কিন্তু বলিউডে কম পরিচিত নন। সম্প্রতি আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে যে কজন অভিনেতা ২ কোটির হাতঘড়ি উপহার পেয়েছেন, বীর পাহাড়িয়া সেই তালিকায় শাহরুখ, সালমান, রণবীরদের পাশে রয়েছেন। আর সেই বীর পাহাড়ি নাকি মানুষি চিল্লারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আম্বানিদের বিয়েতেও জাহ্নবী-মানুষী একসঙ্গে পারফর্ম করেছেন। যদিও জাহ্নবী-শিখরের মতো তাদের রসায়ন এখনও চোখে পড়েনি। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও সেদিকেই ইঙ্গিত দিল।সমুদ্রবক্ষে জাহ্নবী কাপুর বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন এবং এক বন্ধুকে দিয়ে নিজের ছবি তুলে নিচ্ছিলেন। তার নেপথ্যের ভিডিওতেই এককোণে মানুষি চিল্লারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল বীর পাহাড়িয়াকে। অভিনেত্রী বীরের কাঁধে মাথা রেখে গল্প করছেন। আর সেই ভিডিও ভাইরাল হতেই বলিপাড়ায় নতুন গুঞ্জন, তাহলে কি একই বাড়ির বউমা হচ্ছেন জাহ্নবী কাপুর ও মানুষি চিল্লার? উল্লেখ্য, মুম্বাইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি শিখর এবং বীর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম