ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

এই সরকারের আমলে দেশের স্বাস্থ্যখাতে অভূতপূর্ব পরিবর্তন এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৩,  12:08 PM

news image

সরকারের উন্নয়ন দেখার জন্য বিএনপিকে কমিউনিটি ভিশন সেন্টারে এসে চোখের ছানি দূর করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (১৮ জানুয়ারি) সকালে তৃতীয় পর্যায়ে ৪ বিভাগে ১৩ জেলার ৪৫টি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ সরকার অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছে। সরকারের অনেক উদ্যোগের ফলে প্রান্তিক মানুষ এখন তাদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পাচ্ছে। সরকারের এমন উন্নয়নমূলক কার্যক্রম বিএনপি চোখে দেখে না। জাহিদ মালেক বলেন, ‘এই সরকারের আমলে দেশের স্বাস্থ্যখাতে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। এছাড়া কমিউনিটি ভিশন সেন্টার প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসায় অনন্য এক নজির স্থাপন করেছে। গত ২০ বছর আগে দেশে অন্ধত্বের হার ছিল ৪৫ শতাংশ; কিন্তু বর্তমানে তা কমে মাত্র ১ শতাংশে নেমে এসেছে, যা আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম