ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

এইচএসসি: চট্টগ্রাম বোর্ডের চার পরীক্ষার নতুন তারিখ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৩,  4:37 PM

news image

বন্যার কারণে চট্টগ্রাম ও মাদ্রাসা বোর্ডের এইচএসসি ও সমমানের চারটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। চারটি বিষয়ের পরীক্ষা কবে নেওয়া হবে, সেই সময়সূচি ঘোষণা করা হয়েছে। রোববার (১৩ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার স্থগিত হওয়া প্রথম চারটি বিষয়ের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম বোর্ডের ১৭ আগস্টের বাংলা প্রথমপত্রের পরীক্ষা ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ১ অক্টোবর, ২২ আগস্টের ইংরেজি প্রথমপত্র ৩ অক্টোবর এবং ২৪ আগস্টের ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা ৫ অক্টোবর নেওয়া হবে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষা যথাক্রমে ১, ৩, ৫ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম