ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

এইচএসসি’র ফলাফলে ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২৩,  4:03 PM

news image

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সোয়া ১২ টার দিকে প্রধানমন্ত্রী এ ফলাফল প্রকাশ করেন। এবারের ফলাফলে পাসের হার ৮৫.৯৫ শতাংশ। তবে এবারে পরীক্ষায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি। এ বছর এইচএসসি পরীক্ষায় ৯ হাজার ১৩৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নিয়েছে। বিগত বছরের তুলনায় এবার ২৮টি প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। আর শতভাগ পাস করেছে এক হাজার ৩৩০টি প্রতিষ্ঠান।

নয়টি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৫ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৫৯ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ০৬ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ০৩ শতাংশ। এছাড়া কারিগরি বোর্ডে পাস করেছেন ৯১ দশমিক ০২ শতাংশ শিক্ষার্থী এবং মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম