ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

উন্মুক্ত আদালতে যেকোনো মামলার আদেশ দিতে হবে : হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৩,  11:42 AM

news image

খাস কামরায় নয়, বরং উন্মুক্ত আদালতে যেকোনো মামলার রায় বা আদেশ দিতে হবে বলে নিম্ন আদালতের প্রতি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। অনলাইন জুয়ার হোতা সেলিম প্রধানের জামিন বাতিল করে আজ সোমবার (১৩ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন। গত ১৮ ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় অনলাইন ক্যাসিনোর ‘গডফাদার’ সেলিম প্রধানকে বিশেষ জজ আদালতের দেওয়া জামিন বাতিল করেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৬ থেকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়। বদলিকৃত আদালতের বিচারককে রেকর্ড পাওয়ার চার মাসের মধ্যে মামলার বিচার শেষ করতে বলা হয়েছে। এ সংক্রান্ত মামলার শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছিলেন। এ মামলায় ২৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম