ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

উত্তর সমুদ্রপথে ভারত-চীনকে নিয়ে নতুন বাণিজ্যিক জোটের ইঙ্গিত পুতিনের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ আগস্ট, ২০২৬,  5:00 PM

news image

পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়ার ওপর দিয়ে যাওয়া উত্তর সমুদ্রপথে ভারত ও চীনের আগ্রহ বাড়ছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে রাশিয়ার তেলবাহী কোনো জাহাজ ইউরোপীয় দেশগুলো আটক করলে এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।


প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ক্ষেপণাস্ত্র ক্রুজার ‘ভারিয়াগ’-এর কর্মীদের সঙ্গে এক সভায় বক্তব্য দেওয়ার সময় পুতিন এসব কথা বলেন। তিনি জানান, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞা সত্ত্বেও মস্কোর অংশীদার দেশগুলোর সঙ্গে উত্তর সমুদ্রপথ নিয়ে সহযোগিতা অব্যাহত রয়েছে।


পুতিন বলেন, চীন, ভারতসহ রাশিয়ার বন্ধুভাবাপন্ন দেশগুলো এই সমুদ্রপথ ব্যবহারে অত্যন্ত আগ্রহী। এ নিয়ে তাদের সঙ্গে সক্রিয় আলোচনা চলছে। বাণিজ্য ও মেরু অঞ্চলের নৌপরিবহনের ক্ষেত্রে ভারতকে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেও উল্লেখ করেন তিনি।


রুশ প্রেসিডেন্ট আরও বলেন, উত্তর সমুদ্রপথে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক সমুদ্র আইন মেনে চলা হচ্ছে। তবে আর্কটিক অঞ্চলে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি অভিযোগ করেন, উত্তর আটলান্টিক জোটের সম্প্রসারণ এবং বহিরাগত শক্তিগুলোর তৎপরতার কারণে ওই অঞ্চলে অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি হচ্ছে।


এদিকে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার অপরিশোধিত তেল বিক্রির ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে ব্যবহৃত জাহাজগুলোকে ‘ছায়া বহর’ হিসেবে চিহ্নিত করেছে পশ্চিমা দেশগুলো। এসব জাহাজের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়ন আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে।


এ প্রসঙ্গে পুতিন সতর্ক করে বলেন, কোনো রুশ জাহাজ ইউরোপীয় দেশ আটক করলে সেটিকে জলদস্যুতার কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে মস্কো। এমন পরিস্থিতিতে রাশিয়াও পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে জানান তিনি।


পুতিনের ভাষায়, রুশ জাহাজ আটকের ঘটনা বাস্তবে ঘটলে মস্কোর প্রতিক্রিয়া কেবল জাহাজ আটকের নির্দিষ্ট সামুদ্রিক এলাকায় সীমাবদ্ধ থাকবে না। রাশিয়া যেখানে প্রয়োজন ও উপযুক্ত মনে করবে, সেখানেই পাল্টা পদক্ষেপ নেওয়া হতে পারে।


ফলে একদিকে উত্তর সমুদ্রপথে ভারত ও চীনের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ, অন্যদিকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সামুদ্রিক উত্তেজনা-দুই দিক থেকেই নতুন করে আলোচনায় এসেছে আর্কটিক অঞ্চল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম