ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনে ছাত্রদলের প্রতিবাদ এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন জুয়া খেলেই সর্বনাশ ৩ লাখ ৬০ হাজার বাংলাদেশির

উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৬,  1:56 PM

news image

রাজধানীর উত্তরা থেকে জামালপুর-২ (ইসলামপুর) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি অপহরণ মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি।


সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, জামালপুর জেলা আওয়ামী লীগের নেতা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে।


ডিসি বলেন, শাহীনুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি অপহরণ মামলা রয়েছে। উত্তরা ক্লাবের পাশে ওই অপহরণের ঘটনা ঘটে। মামলাটিতে তিনি চার্জশিটভুক্ত আসামি।


২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কাঁচি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহীনুজ্জামান। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য।


এই মামলার বিষয়ে শাহীনুজ্জামান জানতেন কি না—এমন প্রশ্নের জবাবে ডিসি মির্জা তারেক আহমেদ বেগ বলেন, শাহীন উত্তরায় ব্যবসা করতেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধে মামলা রয়েছে—এ বিষয়ে তিনি নিজে জানতেন না।


শাহীনুজ্জামানের বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, জানতে চাইলে ডিসি তারেক আহমেদ বলেন, তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম