ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

উত্তরাখণ্ডে বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস খাদে, নিহত ২৫

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ অক্টোবর, ২০২২,  5:08 PM

news image

ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। বাসটিতে ৪০ জনেরও বেশি আরোহী ছিলেন এবং তারা বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসটি খাদে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। মঙ্গলবার (৪ অক্টোবর) ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পাউরি গাড়ওয়ালে সিমদি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। আজ বুধবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। উত্তরাখণ্ডের পুলিশ প্রধান অশোক কুমার বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘ধুমকোটের বিরখাল এলাকায় গতকাল রাতে ঘটে যাওয়া বাস দুর্ঘটনায় ২৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ও এসডিআরএফ রাতেই ২১ জনকে উদ্ধার করেছে;

আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ দুর্ঘটনার পরপরই হরিদ্বারের এসপি সিটি স্বতন্ত্র কুমার সিং বলেন, ‘এখান থেকে একটি বাসে করে বিয়ে বাড়ির উদ্দেশে বহু মানুষ রওনা হয়েছিল। পথিমধ্যে লালধাংয়ে একটি দুর্ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে পাউরি পুলিশ এবং এসডিআরএফ এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বাসে নারী ও শিশুসহ প্রায় ৪০ থেকে ৪২ জন আরোহী ছিল। আমরা পাউরি পুলিশ এবং গ্রামবাসীদের সাথে ক্রমাগত যোগাযোগ করছি। এখনও পর্যন্ত ১৫-১৬ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।’ এনডিটিভি বলছে, মঙ্গলবার গভীর রাতে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ২১ জনকে উদ্ধার করেছে। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি রাতেই জানান, ‘ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর। উদ্ধারকাজে স্থানীয় গ্রামবাসীরাও সাহায্য করছেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম