ঢাকা ১৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, হতাহতের শঙ্কা

উত্তরাখণ্ডে গাড়ি খাদে পড়ে নিহত ১২

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর, ২০২২,  10:28 AM

news image

ভারতের উত্তরাখণ্ডে জোশীমঠের কাছে এক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার (১৮ নভেম্বর) জোশীমঠের উরগাম-পাল্লা জাখোলা গ্রামের রাস্তায় একটি যাত্রীবাহী চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে দু’জন নারী এবং ১০ জন পুরুষ রয়েছেন। এছাড়াও গুরুতর আহত অবস্থায় তিন জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)। এসডিআরএফ জানিয়েছে, একটি টাটা সুমো গাড়ি ১২ জন যাত্রী বহন করছিল। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছে। আমরা দুর্ঘটনাস্থল, গাড়ি এবং এর আশেপাশের এলাকায় নিবিড়ভাবে তল্লাশি চালিয়েছি। আমাদের টিম পাহাড়ের ঢাল থেকে মরদেহ বের করার চেষ্টা করছে। এদিকে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। সেইসঙ্গে তিনি মৃতদের পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, সেটাও তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম