ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

উত্তরপ্রদেশে বিজেপির ভরাডুবির কারণ জানালেন যোগী

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জুলাই, ২০২৪,  10:38 AM

news image

ওভার কনফিডেন্সের জেরেই উত্তরপ্রদেশে (ইউপি) ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। খবর হিন্দুস্তান টাইমসের।  রোববার গণমাধ্যমকে তিনি বলেন, ২০২৪ সালে বিজেপি আগের বারের মতোই ভোট পেয়েছে। কিন্তু ভোট কিছুটা অন্যজায়গায় গিয়েছে। আর অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরে আমাদের প্রত্যাশা ধাক্কা খেয়েছে। আর বিরোধীরা যারা আগে ভেন্টিলেটরে ছিলেন তারা এখন অক্সিজেন পাচ্ছেন।  তিনি বলেন, ফের আরও একবার আমাদের রাজ্যে বিজেপির পতাকাটা তুলে ধরতে হবে। আগে যখন বিরোধী ছিলেন তখন মানুষের ইস্যু নিয়ে লড়াই করতেন আর এখন সরকারে, এখন ইউপির নিরাপত্তার দিকটা দেখতে হবে।  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার আগ্রা বিভাগের মন্ত্রী এবং বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করেন।  ২০২৭ সালের ইউপি বিধানসভা নির্বাচনের জন্য কীভাবে প্রস্তুত হতে হবে সে সম্পর্কে তাদের একটি বা দুটি পাঠ দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম