ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

উত্তরপ্রদেশে পর্যটকবাহী বাসে আগুন লেগে নিহত ৯

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৬,  11:03 AM

news image

ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একটি পর্যটকবাহী স্লিপার বাসে আগুন লেগে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।


বৃহস্পতিবার ভোরে যমুনা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৩৪ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে। আগুন লাগার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন।


আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।


প্রতিবেদন অনুযায়ী, বাসটি নয়ডা থেকে উত্তরপ্রদেশের মাহোবার দিকে যাচ্ছিল। যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকে জানালা দিয়ে লাফিয়ে বাস থেকে বের হওয়ার চেষ্টা করেন। তবে এরপরেও প্রাণে বাঁচতে পারেননি অনেকে।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিসের একটি দল ও জেওয়ার থানার পুলিশ। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন এবং উদ্ধারকাজ চলছে।


উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনার খবর নিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ারও নির্দেশ দিয়েছেন।


তথ্যসূত্র : এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম