ঢাকা ১৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান ছুটির দিন হলেও যেসব এলাকায় ব্যাংক খোলা আজ ২০২৪ সালে পাঁচ বছরের কম বয়সী ৪৯ লাখ শিশুর মৃত্যু ক্যালিফোর্নিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ বাংলাদেশির মরদেহ উদ্ধার শহিদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর হত্যা, গ্রেফতার ৪ কাবুলে পাকিস্তানের হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল চীন বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন, দুই রোগীর মৃত্যু শেল্টারে যাওয়ার আগেই আঘাত হানল মিসাইল, ইসরায়েলে নিহত ২ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদ বিষয়ক কার্যাবলির দায়িত্বে দুই মন্ত্রী ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা

উড্ডয়নের দেড় ঘণ্টা পর জরুরি অবতরণ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ আগস্ট, ২০২৫,  11:08 AM

news image

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বাম ইঞ্জিন বিকল হওয়ায় জরুরি অবতরণ করেছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট। জানা গেছে, ফ্লাইট ১০৮ গত ২৫ জুলাই ২১৯ যাত্রী ও ১১ জন ক্রু নিয়ে মিউনিখের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বোয়িং ৭৮৭ মডেলের উড়োজাহাজটি ১০ হাজার ফুট উচ্চতায় পৌঁছানোর পর পাইলটরা বাম ইঞ্জিনে ত্রুটি শনাক্ত করেন এবং সঙ্গে সঙ্গে ‘মেডে’ সিগন্যাল পাঠিয়ে জরুরি অবতরণের ঘোষণা দেন। পাইলটরা আকাশপথ নিয়ন্ত্রণ কক্ষকে জানান, “ইঞ্জিন বিকল, বাম ইঞ্জিন বিকল, ইউনাইটেড ১০৮, জরুরি ঘোষণা করছি।” এরপর তিনবার ‘মেডে’ কল দেন। আকাশপথ নিয়ন্ত্রক সঙ্গে সঙ্গে উড়োজাহাজের জন্য ফাঁকা পথ নিশ্চিত করেন এবং ডান দিকে ঘুরে ফেরা সম্ভব কিনা জিজ্ঞাসা করেন। ফ্লাইটটি বিকল ইঞ্জিন নিয়েই ৫ হাজার ফুট উচ্চতায় ফিরে এসে স্থানীয় সময় রাত ৮টা ৩৩ মিনিটে ডালাস বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায়, অবতরণের পর বিমানটিকে ফায়ার অ্যান্ড রেসকিউ টিম পরীক্ষা করে গেটে টেনে নিয়ে যায়। এতে অন্য কোনো ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেনি। ইউনাইটেড এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণেই ফ্লাইটটি ফেরত আসে। যাত্রী ও ক্রুদের মধ্যে কেউ আহত হননি। ফ্লাইটটি পরবর্তীতে বাতিল করা হয় এবং যাত্রীদের বিকল্প ভ্রমণ ব্যবস্থা করে দেওয়া হয়। সোর্স: টাইমস অব ইন্ডিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম