ঢাকা ১০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেট টেস্ট ড্র, সিরিজ হারল বাংলাদেশ পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রশ্নে নতুন তথ্য দিলেন চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের অধিকার নিয়ে পর্যালোচনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু ও হাম: দুই দিনের ব্যবধানে হারালেন দুই সন্তান শেখ হাসিনা ফাঁসির আসামি, সাধারণ ট্রাভেলার নন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ন্যূনতম ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন জানুয়ারিতে গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি সব ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

ইয়েমেনে কারাগারে সৌদি হামলার অভিযোগ, নিহত ৭

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০২৬,  11:04 AM

news image

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় শহর আল-হাজমে একটি কারাগারে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, হামলায় এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন।


হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সোমবার জানান, আল-জাওফ প্রদেশের আল-জাওফ শহরের সেন্ট্রাল কারেক্টিভ ফ্যাসিলিটিতে ওই হামলা চালানো হয়। এতে আরও অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।


হুথিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশন চ্যানেল হামলার পরবর্তী পরিস্থিতির বলে দাবি করে কয়েকটি ভিডিও সম্প্রচার করেছে। এসব ভিডিওতে একটি ভবনের ধ্বংসাবশেষ এবং সেখানে মানুষকে তল্লাশি চালাতে দেখা যায়। তবে হুথিদের করা এসব অভিযোগের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।


এদিকে আল মাসিরাহ টিভি আরও কিছু ভিডিও প্রকাশ করেছে। চ্যানেলটির দাবি, ভিডিওগুলোতে ইয়েমেনের হাদরামাউত প্রদেশের একটি সীমান্ত ক্রসিংয়ে সামরিক সরঞ্জাম বহনকারী সৌদি সরবরাহ ট্রাকে হুথি বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য রয়েছে।


হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি আরবের বিরুদ্ধে আল-জাওফে ‘গণহত্যা’ চালানো, গোয়েন্দা ড্রোন পরিচালনা এবং ভাড়াটে যোদ্ধাদের অস্ত্র সরবরাহের অভিযোগও করেছেন। সূত্র: আল জাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম