ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দরের প্রধান গেটে অবস্থান ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস

ইয়েমেনে আবারও মার্কিন হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৪,  5:29 PM

news image

ইয়েমেনে আবারও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই হামলা চালানো হয়। এ নিয়ে গত এক সপ্তাহে দেশটিতে তিনবার হামলা চালালো মার্কিন বাহিনী। এর মধ্যে প্রথম হামলা হয় গত বৃহস্পতিবার দিবাগত রাতে। ওই হামলায় মার্কিন বাহিনীর সঙ্গে যুক্তরাজ্য অংশ নেয়। পরবর্তী হামলায় শুক্রবার ও মঙ্গলবার। এসব হামলায় অংশ নেয়নি লন্ডন। জানা গেছে, সর্বশেষ হামলায় স্থানীয় মঙ্গলবার ভোর সোয়া চারটায়। এই হামলায় মার্কিন বাহিনী ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা চারটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে আঘাত করে সেগুলো ধ্বংস করে দেয়। মার্কিন সেন্ট্রাল কমান্ডা বা ইউএস সেন্টকম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছে, হুথি লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে তৃতীয় মার্কিন সামরিক হামলা চালানো হয়, কারণ চারটি ক্ষেপণাস্ত্র বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলার জন্য প্রস্তুত করা হয়েছিল। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, এবিসি নিউজ, ইউএসএ টুডে, হারেৎজ, গ্লোবাল নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম