ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন রোবট আমদানি নিষিদ্ধ করে চীনকে বিপাকে ফেলল আমেরিকা? মুমিনের সফলতার পথে ১০ প্রতিবন্ধকতা মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, চরম উত্তেজনা বিশ্ববাণিজ্য: চীন তেল মজুত করায় বিপর্যয় এড়িয়েছে বিশ্ববাজার

ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

#

নিজস্ব প্রতিনিধি

২০ আগস্ট, ২০২৫,  11:19 AM

news image

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মোংলা কোস্ট গার্ডের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের সহায়তায় মোংলা পৌর শহরের বহুমুখী মাদ্রাসা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় অভিযানকারীরা একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা ও ৪৩৭ পিস ইয়াবা জব্দ করে। এছাড়া আটক করা হয় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো মো. বেল্লাল হোসেন (৪০) ও মো. সগির হোসেন (৫২)। তারা উভয়ই মোংলা পৌর শহরের বাসিন্দা। এদিকে, জব্দকৃত মাদকদ্রব্যসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার রাতে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম উল হক বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম