ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ইসরায়েলে ভূগর্ভস্থ গোপন কারাগার, বন্দী ফিলিস্তিনিরা

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর, ২০২৫,  10:53 AM

news image

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এটি আবার চালুর নির্দেশ দেন। এই কারাগারের সব কক্ষ মাটির নিচে। ফলে বন্দিরা মাসের পর মাস কোনো প্রাকৃতিক আলো দেখতে পান না। ছবি : দ্য গার্ডিয়ান 

ইসরায়েলের গোপন ভূগর্ভস্থ কারাগার রাকেফেত। যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায় না। সেখানে কয়েক ডজন ফিলিস্তিনিকে আটকে রেখেছে ইসরায়েল। যাদের বেশির ভাগকেই কোনো অভিযোগ ছাড়াই আটক করা হয়েছে। রাকেফেতের বন্দীরা কখনো দিনের আলো দেখেন না, পর্যাপ্ত খাবার পান না-এমনকি তাদের পরিবার বা বাইরের জগতের কোনো খবরও জানতে পারেন না। ইসরায়েলি সেনাদের অমানবিক নির্যাতনের শিকার হন তারা। আটক ব্যক্তিদের মধ্যে অন্তত দুজন বেসামরিক নাগরিক আছেন। একজন ৩৪ বছর বয়সী নার্স। যাকে ২০২৩ সালের ডিসেম্বরে হাসপাতালে কর্মরত অবস্থায় আটক করা হয়। অরেকজন ১৮ বছর বয়সী খাবার বিক্রেতা। ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েলি চেকপয়েন্ট থেকে তাকে আটক করা হয়। অথচ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। উভয় বন্দীর আইনজীবী হিসেবে কাজ করছেন ইসরায়েলের নির্যাতনবিরোধী জনসাধারণ কমিটি (পিসিএটিআই)। এ দুই ফিলিস্তিনিকে জানুয়ারি থেকে রাকেফেত কমপ্লেক্সে রাখা হয়েছে। আটকের পর থেকেই নিয়মিত মারধর ও নির্যাতনের শিকার হচ্ছেন তারা। রাকেফেতের জানালাবিহীন কক্ষে তিন থেকে চারজনকে গাদাগাদি করে রাখা হয়। যেখানে বাতাস চলাচলের কোনো ব্যবস্থা নেই। তারা নিয়মিত মারধর ও কুকুর দিয়ে আক্রমণের শিকার হন। পর্যাপ্ত চিকিৎসা ও খাদ্য থেকেও বঞ্চিত।

সম্প্রতি ইসরায়েলের উচ্চ আদালত স্বীকার করেছে, ফিলিস্তিনি বন্দিদের পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে না। বন্দিদের কখনো কখনো দুই দিন পর মাত্র পাঁচ মিনিটের জন্য বাইরে বের করা হয়। পিসিএটিআই-এর নির্বাহী পরিচালক তাল স্টেইনার এ পরিস্থিতিকে ‘ইচ্ছাকৃতভাবে নিপীড়ন’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, কাউকে মাসের পর মাস ভূগর্ভে আটকে রাখা নিপীড়নমূলক। দীর্ঘসময় অন্ধকারে থাকায় বন্দিদের মানসিক ভারসাম্য ও ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হয় এবং শরীর ভিটামিন ‘ডি’ উৎপাদন করতে পারে না। এমনকি স্বাভাবিকভাবে শ্বাস নিতেও কষ্ট হয়। রাকেফেত কারাগারটি আশির দশকের শুরুতে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের রাখার জন্য নির্মাণ করা হয়েছিল। কিন্তু কয়েক বছর পরই এটি ‘অমানবিক’ বলে বন্ধ করে দেওয়া হয়। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এটি আবার চালুর নির্দেশ দেন। এই কারাগারের সব কক্ষ, ব্যায়ামাগার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ কক্ষ-সবই মাটির নিচে। সরকারি তথ্য অনুযায়ী, ১৯৮৫ সালে বন্ধ হওয়ার সময় রাকেফেতে মাত্র ১৫ জন বন্দী ছিলেন। কিন্তু এখন সেখানে প্রায় ১০০ জনকে গাদাগাদি করে রাখা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, রাকেফেত কারাগারটি হামাস ও হিজবুল্লাহ যোদ্ধাদের রাখার জন্য পুনরায় খোলা হয়েছে। যুদ্ধ শুরুর প্রথমদিকে ইসরায়েল গাজা থেকে ১ হাজার ৭০০ জন ফিলিস্তিনিকে আটক করে। সূত্র : দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম