ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত

ইসরায়েলের গুলিতে আল জাজিরার সাংবাদিক নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ মে, ২০২২,  12:02 PM

news image

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে দেশটির বাহিনীর গুলিতে শিরিন আবু আকলেহ নামে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একজন সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার (১১ মে) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই মন্ত্রণালয় ও আল জাজিরার সাংবাদিকরা জানান, বুধবার পশ্চিম তীরের জেনিন শহরের কাছে ইসরায়েলি বাহিনীর তল্লাশির খবর সংগ্রহ করতে গিয়েছিলেন শিরিন। ওই সময় গুলিবিদ্ধ হন তিনি। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানান,

শিরিনের মৃত্যুর সময়কার পরিস্থিতি এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি মাথায় গুলিবিদ্ধ হন।ফিলিস্তিনের রামাল্লা শহর থেকে নিদা বলেন, 'এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে মৃত ঘোষণা করেছে। জেনিনের ঘটনাগুলো বিশেষত দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে জেনিনে ইসরায়েলি বাহিনীর তল্লাশির খবর সংগ্রহ করছিলেন শিরিন আবু আকলেহ। ওই সময় গুলি এসে তার মাথায় লাগে।'এদিকে আলজাজিরার শিরীন আবু আকলেহকে গুলি করে হত্যার সময় আরও এক ফিলিস্তিনি সাংবাদিককে গুলি করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। দায়িত্বপালনের সময় পেছন থেকে ইহুদি এই দেশটির সেনারা তাকে গুলি করে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আলজাজিরা বলছে, আহত ওই সাংবাদিকের নাম আলি সামৌদি। তিনি জেরুজালেমভিত্তিক সংবাদপত্র কুদসে কাজ করেন। অবশ্য তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম