ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

ইসরায়েলি বর্বরতায় গাজায় ৩৬ ঘণ্টায় ১৮৩ শিশু নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ মার্চ, ২০২৫,  4:59 PM

news image

ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৩৬ ঘণ্টায় ১৮৩ শিশুসহ অন্তত ৪৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৭৮ জন।  বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৫৪৭ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ১২ হাজার ৫৪৭ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তাদের হিসাব অনুযায়ী, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে, যেহেতু ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেইর আল-বালাহতে জাতিসংঘের একটি স্থাপনায় ইসরায়েলি হামলায় এক বিদেশি কর্মী নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার দায় অস্বীকার করেছে। এছাড়া নুসাইরাত এবং গাজা সিটিতেও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সেখানে অন্তত ২৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কায়া কালাস জানিয়েছেন, গাজার পরিস্থিতিকে তিনি ‘অগ্রহণযোগ্য’ হিসেবে ইসরায়েলকে অবহিত করেছেন। সূত্র: আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম