ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ইসরায়েলকে সতর্ক করে একের পর এক মিসাইল ছুড়লো ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২১,  10:45 AM

news image

দখলদার ইসরায়েলের ক্রমাগত হুমকির মুখে পাঁচদিনের সামরিক মহড়া চালায় ইরান। সেই মহড়ার শেষ দিনে ইসরায়েলকে সতর্ক করে ১৬টি মিসাইল ছুড়েছে দেশটি। সৌদি গণমাধ্যম আরব নিউজ ও তুর্কি সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ইরানের শীর্ষ সামরিক কমান্ডার শুক্রবার এই তথ্য জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে ইহুদি রাষ্ট্র ইসরায়েল যে হুমকি দিয়েছে তার জবাব দিতে পাঁচদিনের সামরিক মহড়া সাজানো হয় বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মেহাম্মদ বাঘেরি। ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন,

মহড়াতে ১৬টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনে সেগুলো ধ্বংস করে দিয়েছে। গত সোমবার থেকে ইরানের দক্ষিণে অবস্থিত বুশেহর অঞ্চলে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর নামে পয়গম্বর-ই-আযম নামে পাঁচ দিনব্যাপী সামরিক মহড়া শুরু করে ইরান। সামরিক মহড়া নিয়ে আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামিও কথা বলেছেন। তিনি বলেন, ইরানের এলিট ফোর্সের এই প্রধান এই মহড়ার বার্তা মারাত্মক এবং ইহুদি রাষ্ট্র ইসরায়েলের কর্মকর্তাদের প্রতি বাস্তব সতর্কতা। তিনি আরও বলেন, এ ইরানের ওপর ইসরায়েল সামরিক পদক্ষেপের চিন্তা করলে আমাদের জবাব হবে ভয়াবহ। ইসরায়েল হামলা চালানোর মতো ‘ভুল’ করলে আমরা তাদের হাত কেটে নেব। আল আরাবিয়া নিউজের খবরে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনার মধ্যে আইআরজিসি প্রধান এমন মন্তব্য করলেন। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের নতুন দায়িত্বপ্রাপ্ত বিমানবাহিনী প্রধান বলেন, ইসরায়েল যেকোনো সময় এমনকি আগামীকালও ইরানে হামলা চালাতে পারে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম