ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট একদিনে হামে ৮ জনের মৃত্যু দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দরের প্রধান গেটে অবস্থান ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি

ইসরায়েলকে প্রতিশোধ নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিল ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০২৩,  4:38 PM

news image

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজি) শীর্ষ রাজি মুসাভি উপদেষ্টা নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বলেছেন, এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েল চড়া মূল্য দিতে হবে। তিনি বলেন, “সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আইআরজিসির সামরিক উপদেষ্টাকে হত্যা করার জঘন্য কাজটি দখলদার ইহুদিবাদী ইসরায়েলের হতাশার আরেকটি লক্ষণ। এ জন্য অবশ্যই তাদেরকে চড়া মূল্য দিতে হবে। এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, “তেল আবিব এখন কঠিন কাউন্টডাউনের মুখোমুখি।” এক টুইট বার্তায় তিনি বলেছেন, “ব্রিগেডিয়ার জেনারেল রাজি মুসাভি অনেক বছর ধরে সাহসিকতার সাথে লড়াই করেছেন ইরান ও এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে।” মুসাভি ইরান ও সিরিয়ার মধ্যে সামরিক জোটের সমন্বয়ের প্রধান কর্মকর্তা ছিলেন। সেই সঙ্গে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীসহ এই অঞ্চলে ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহের জন্য তেহরানের প্রচেষ্টায় ব্যাপকভাবে জড়িত বলে মনে করা হয়। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রেস টিভি অনুসারে হিজবুল্লাহ বলেছে, তারা এই হত্যাকাণ্ডকে একটি ‘প্রকাশ্য এবং নির্লজ্জ লঙ্ঘন হিসেবে বিবেচনা করে, যা সকল সীমা ছাড়িয়ে গেছে’। সূত্র: প্রেসটিভি, জেরুজালেম পোস্ট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম