ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ইসরাইলে শপিং সেন্টারে ছুরিকাঘাতে নিহত ৪

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ, ২০২২,  10:14 AM

news image

ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় বিরসেবা শহরের ‘বিগ শপিং সেন্টারে’ হামলায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে হামলার এ ঘটনায় বেশ কয়েকজন আহতও হন। খবর বিবিসি'র। খবরে বলা হয়, বিরসেবা শহরে ‘বিগ শপিং সেন্টার’র সামনে তিনজনকে ছুরি দিয়ে হত্যা করা হয়। আরেকজনকে পালানোর সময় গাড়ি চাপা দিয়ে হত্যা করে দুর্বৃত্ত। পালানোর সময় হামলাকারীকে একজন বাস ড্রাইভার গুলি করে হত্যা করেন।

ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা (শিনবেত) জানায়, ওই দুর্বৃত্ত একজন ইসরাইলি আরব, যে এর আগেও আইএসকে সমর্থনের কারণে জেল খেটেছে। ২০১৫ সালে সিরিয়া যাওয়ার পরিকল্পনার সময় তাকে আটক করে বিচারিক প্রক্রিয়া শেষে জেলে পাঠানো হয়। ২০১৯ সালে সে ছাড়া পায়। পেশায় হাইস্কুল শিক্ষক হামলাকারীর নাম মুহম্মদ গালেব আহমেদ আবু আলকিয়ান। তিনি বিরসেবা থেকে ১২ মাইল দূরের বেদুঈন শহর হুরার বাসিন্দা। পুলিশ জানায়, মঙ্গলবারের হামলার সূত্রপাত হয় পেট্রোল স্টেশনে এক নারীকে ছুরিকাঘাতের মাধ্যমে। এরপর সে আরেকজন সাইকেল আরোহীকে ছুরি দিয়ে হামলা করে। রাস্তা পার হয়ে শপিং সেন্টারে আরও কয়েকজনকে হামলা করে আলকিয়ান। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা জটিল হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম