ঢাকা ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলো মন্ত্রণালয় শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে ১১ সংগঠনের স্মারকলিপি নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির নির্বাচনে ভোট কারচুপির শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা ৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত, টিআইবির প্রতিবেদন নিয়ে সরকারের ব্যাখ্যা থাইল্যান্ডে সংবিধান পরিবর্তনের প্রশ্নে চলছে গণভোট জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের চার উপায়ে জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায়

ইসকনকে নিষিদ্ধের দাবি আইনজীবীদের

#

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২৪,  12:20 PM

news image

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আইনজীবীরা। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে দেশের ৬০ হাজার আইনজীবীর প্রতি ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে আদালতে না লড়ার আহ্বান জানান চাঁপাইনবাবগঞ্জের আইনজীবীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন-

এপিপি আবুল কালাম আজাদ, অ্যাড. রাসেল আহমেদ রনি, অ্যাড. আশিক ইকবাল সুজন, এপিপি অ্যাড. জহির রহমান জনি, অ্যাড. ময়েজউদ্দিন, অ্যাড. নুরুল ইসলাম সেন্টু, অ্যাড. আকরামুল ইসলাম আকরাম, অ্যাড. রফিকুল হক দোলন, অ্যাড. মো. ইসাহাক, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সোলাইমান বিশু প্রমুখ। বক্তারা বলেন, নিজ বাসস্থান ও পরিবারের থেকেও আদালত চত্বরেই বেশি সময় কাটান আইনজীবীরা। অথচ নির্মমভাবে তাকে প্রকাশ্যে হত্যা করেছে সন্ত্রাসী সংগঠন ইসকনের অনুসারীরা। তাই অবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ করার পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের আটক করে দ্রুত বিচার করার দাবি জানান তারা। অন্যথািয় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম