ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

ইলন মাস্কের টেসলাকে ৩২ লাখ ডলার জরিমানা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ এপ্রিল, ২০২৩,  4:30 PM

news image

বর্ণবাদসংক্রান্ত মামলায় মার্কিন ধনকুবের ইলন মাস্কের বিদ্যুৎচালিত গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলাকে জরিমানা করেছেন মার্কিন আদালত। মামলাটির সাম্প্রতিক রায়ে ওয়েইন ডায়াজ নামের পুরনো এক কর্মীকে প্রায় ৩২ লাখ ডলার বা ২৬ লাখ পাউন্ড প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। ২০১৫-১৬ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় টেসলার ফ্রেমন্ট কারখানায় লিফট অপারেটর হিসেবে কাজ করতেন কৃষ্ণাঙ্গ ওয়েইন ডায়াজ। কর্মক্ষেত্রে তিনি জাতিগত হয়রানির শিকার হয়েছেন বলে প্রমাণ পেয়েছেন বিচারকরা। একই মামলায় ২০২১ সালে একটি রায় দিয়েছিলেন আদালত। সে সময় ১৩ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল ইভি নির্মাতা জায়ান্টটিকে। তবে বর্তমান রায়ে জরিমানার পরিমাণ ৯৮ শতাংশ কমেছে। টেসলাকে সামগ্রিক শাস্তি হিসেবে ৩০ লাখ ডলার এবং মানসিক হয়রানির জন্য আরও ১ লাখ ৭৫ হাজার ডলার বাড়তি জরিমানা করেছেন আদালত। শিগগিরই ডিয়াজকে এ অর্থ প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।মামলা, রায় ও জরিমানার বিষয়ে টেসলার প্রধান নির্বাহী মার্কিন ধনকুবের ইলন মাস্ক এক টুইটে বলেন, “বিচারকরা তাদের কাছে থাকা তথ্য প্রমাণের ভিত্তিতে যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন। আমি এ সিদ্ধান্তকে সম্মান করছি।” টেসলার আইনজীবী অ্যালেক্স স্পাইরো এ সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি। মূল মামলায় ডিয়াজ টেসলার ফ্রিমন্ট কারখানায় আফ্রিকান-আমেরিকান শ্রমিকরা ‘জিম ক্রো যুগের’ মুখোমুখি হয়েছিলেন বলে দাবি করেন। জিম ক্রো আইন মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ণগত বিচ্ছিন্নতাবাদী আইন। ১৮৭৬-১৯৬৪ সালে আইনটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে জারি ছিল। আফ্রিকান-আমেরিকানদের পৃথকীকরণ ও বৈষম্য তৈরিতে এটি ব্যবহার করা হয়। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম