ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় বাংলাদেশ: রাশেদুল হক টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ বড় সংকটে আবাসন খাত, অনিশ্চয়তার মুখে লাখো মানুষের কর্মসংস্থান ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল ভারত, ১৭২ দেশে মিলবে ই-ভিসা নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মার্চ, ২০২৬,  4:40 PM

news image

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ শুধু তেল ও গ্যাসের বাজারে নয়, বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় অ্যালুমিনিয়াম, হিলিয়াম, সালফার ও ইউরিয়ার মতো গুরুত্বপূর্ণ পণ্যের পরিবহন ব্যাহত হয়েছে। এই পণ্যগুলো বিমান শিল্প, সেমিকন্ডাক্টর উৎপাদন, সার শিল্প এবং চিকিৎসা প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইতোমধ্যে অ্যালুমিনিয়ামের দাম কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কাতারের এলএনজি স্থাপনায় হামলার কারণে হিলিয়াম উৎপাদন বন্ধ হয়ে গেছে। সার সংকটের কারণে বৈশ্বিক খাদ্য সরবরাহও ঝুঁকির মুখে পড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিভিন্ন শিল্প খাতে অস্থিরতা বাড়বে এবং বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব আরও গভীর হবে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) জানিয়েছে, যুদ্ধ জুন পর্যন্ত চললে বিশ্বের প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে পড়তে পারে। এ পরিস্থিতিতে ক্ষুধাগ্রস্ত মানুষের সংখ্যা বর্তমান রেকর্ড ৩১ কোটি ৯০ লাখ ছাড়িয়ে যেতে পারে। ডাব্লিউএফির উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ জেনেভায় বলেন, খাদ্য, জ্বালানি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বৈশ্বিক ক্ষুধার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, যা একটি ভয়াবহ পরিস্থিতি নির্দেশ করছে। সূত্র: আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম