ঢাকা ১০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেট টেস্ট ড্র, সিরিজ হারল বাংলাদেশ পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রশ্নে নতুন তথ্য দিলেন চিফ প্রসিকিউটর শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের অধিকার নিয়ে পর্যালোচনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু ও হাম: দুই দিনের ব্যবধানে হারালেন দুই সন্তান শেখ হাসিনা ফাঁসির আসামি, সাধারণ ট্রাভেলার নন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ন্যূনতম ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন জানুয়ারিতে গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি সব ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুন, ২০২৬,  6:21 PM

news image

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার মাঠের বাইরের এক বড় বিতর্ক সামনে চলে এসেছে। প্রথম দুই ম্যাচে ড্র করার পর, গত শুক্রবার মিশরের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে ইরান। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’-এর তৃতীয় স্থানে থাকা টিম মেল্লির (Iran) ভাগ্য এখন ঝুলছে অন্য দলগুলোর ফলাফলের ওপর।


এদিকে ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়া ২-১ গোলে জিতে যাওয়ায় ইরান ভক্তদের নকআউটে যাওয়ার প্রথম সমীকরণটি মিস হয়ে গেছে। আজ ২৮ জুন (রবিবার) ইরানের সামনে টিকে থাকার বাকি আছে মাত্র ২টি লাইফলাইন:


১. আলজেরিয়া বনাম অস্ট্রিয়া: আজ রাত ১২টায় (বাংলাদেশ সময়) মুখোমুখি হবে এই দুই দল। ইরানকে টিকে থাকতে হলে এই ম্যাচে যেকোনো এক দলকে জিততেই হবে (অর্থাৎ ম্যাচটি ড্র হওয়া চলবে না)।


২. কঙ্গো বনাম উজবেকিস্তান: কঙ্গো যেন কোনোভাবেই উজবেকিস্তানকে হারাতে না পারে (অর্থাৎ উজবেকিস্তান জিতলে বা ম্যাচ ড্র হলে ইরানের আশা বেঁচে থাকবে)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম