ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২৬,  2:02 PM

news image

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তিন মার্কিন সেনাকে হত্যার ঘটনায় চীনের স্যাটেলাইট থেকে পাওয়া ছবি ব্যবহার করেছিল ইরান এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।


ঘটনার বিষয়ে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে প্রাণঘাতী হামলা চালানোর আগে ইরান ঘাঁটির উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট ছবি সংগ্রহ করেছিল। ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হন।


তবে ইরানকে স্যাটেলাইট ছবি সরবরাহ করা চীনা প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেননি মার্কিন কর্মকর্তারা। একই সঙ্গে চীন সরকার সরাসরি ওই হামলায় জড়িত ছিল এমন অভিযোগও করেননি তারা।


ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বিষয়টি নিয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। তবে বেইজিং এ অভিযোগ প্রত্যাখ্যান করে এবং এর পক্ষে প্রমাণ দাবি করেছে।


এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্র তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ইরানকে এ ধরনের স্যাটেলাইট ছবি সরবরাহের অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়।


মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট ছবি সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। ফলে এসব ছবি ইরানের হামলা পরিচালনায় সহায়ক হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।


তবে চীনা কোনো প্রতিষ্ঠান সরাসরি জুলাইয়ের ওই হামলায় ব্যবহৃত ছবি সরবরাহ করেছিল কি না, কিংবা চীন সরকার এ বিষয়ে অবগত ছিল কি না তা এখনও স্পষ্ট নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম