ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইরানের সর্বোচ্চ নেতার ভাতিজি গ্রেপ্তার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২২,  9:19 PM

news image

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির ভাতিজি ফারিদা মোরাদখানিকে রাজধানী তেহরান থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার বাড়ি ফেরার সময় তাকে গ্রেপ্তার করা হয়। তবে কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানা যায়নি। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তার ভাই মাহমুদ মোরাদখানি বোনের গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে ফ্রান্সে নির্বাসনে আছেন মাহমুদ।

যুক্তরাজ্যভিত্তিক মিডিয়া বিষয়ক একটি সংগঠন ইরান ইন্টারন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে এ বিষয় নিশ্চিত করেন তিনি। ইরানের বর্তমান শাসকগোষ্ঠী নিপীড়ক বলে বর্ণনা করেন মাহমুদ। তিনি বলেন, ফারিদা কোনো রাজনৈতিক কর্মী নন। ইরানে কোনো রাজনৈতিক অধিকারকর্মী হওয়ার সুযোগ নেই। মাহমুদ আরও বলেন, আমার বোন মানবাধিকারের একজন রক্ষক। তিনি দাতব্য কাজ এবং শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন। তিনি বলেন, কয়েক দশক আগে শাসন শুরু করা বর্তমান শাসকগোষ্ঠীর বিরোধী আমরা। এটা আমার চাচা আয়াতুল্লা খামেনি অবশ্যই ভালোভাবে জানেন। আমাকে ও আমার পরিবারকে কোনোভাবেই কণ্ঠরুদ্ধ করা যাবে না। মাহমুদ জানান, গত শুক্রবার পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন ফারিদা। তাকে ইভিন কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান ফারিদা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম