ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইরানকে ঠেকাতে তেলের বাড়তি দাম মেনে নেওয়া যায়: ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৬,  11:10 AM

news image

ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে জন্য তেলের দাম বাড়লেও তা মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।  সংবাদমাধ্যম মিডল ইস্ট আই তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


ট্রাম্প বলেন, ‘মানুষের কাছে যদি কম দামে জ্বালানি পাওয়া আর ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো—এই দুটির মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে অধিকাংশ মানুষ ইরানকে পারমাণবিক অস্ত্র না দেওয়ার পক্ষেই ভোট দেবেন।’


তিনি বলেন, ‘মানুষ চায় না ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। আর আপনারা জানেন, তারা তা পাবে না।’


মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র খুব ভালোভাবেই এগিয়ে আছে এবং যুদ্ধ শিগগিরই শেষ হবে। যদিও এর একদিন আগেই ট্রাম্প বলেছিলেন, ইরানকে “সম্পূর্ণ ধ্বংস” করার বিষয়টি তিনি বিবেচনা করছেন।


 ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুদ্ধ শেষ হলে পেট্রোলের দামও সংঘাত শুরুর আগের পর্যায়ে নেমে আসবে। সূত্র: মিডল ইস্ট আই

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম