ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ইরাকে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত ৬০

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই, ২০২৫,  8:26 PM

news image

ইরাকে শপিং মলে অগ্নিকাণ্ডে ৬০ জন নিহতের কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া অনেকে এখনো নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার দেশটি কুত শহরের একটি শপিংমলে আগুনে এই হতাহতের ঘটনা ঘটেছে। শুরুতে ৫০ জন হতাহতের কথা নিশ্চিত করা হয়েছিল। পরবর্তীতে জানানো হয় অন্তত ৬০ জন নিহত হয়েছেন এই অগ্নিকাণ্ডে। শহরের একজন স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে জানান, ‘আমরা ৫৯ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। একজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ’ওয়াসজিদ প্রদেশের গভর্নর আল মায়াহি বলেন, একটি রেস্টুরেন্ট ও শপিংমলে আগুন লাগে। দমকলকর্মীরা বেশ কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। তদন্ত প্রতিবেদন ৪৮ ঘণ্টার মধ্যে জমার নির্দেশ দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম