ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইরাকে মার্কিন দূতাবাসে রকেট হামলা, আহত ২

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জানুয়ারি, ২০২২,  3:20 PM

news image

বাগদাদের অতিসুরক্ষিত গ্রিন জোনে মার্কিন দূতাবাসে চারটি রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ইরাকি নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে আলজাজিরা এমন খবর দিয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) তিনটি ক্ষেপণাস্ত্র মার্কিন দূতাবাসের সীমানার মধ্যেই আঘাত হেনেছে। আরেকটি স্থানীয় একটি আবাসিক ভবনের স্কুলে গিয়ে পড়েছে। এতে এক নারী ও এক তরুণী আহত হয়েছেন। নামপ্রকাশে অনিচ্ছুক ইরাকি কর্মকর্তারা বলছেন,

কূটনৈতিক স্থাপনার পাশে আল-কাদিসিয়া আবাসিক ভবনে স্কুলটি অবস্থিত ছিল। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। ইরাকি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বাগদাদের দোরা গ্রাম থেকে রকেট হামলা করা হয়েছে। আর মার্কিন দূতাবাস জানিয়েছে, ইরাকি নিরাপত্তা, সাবভৌমত্ব ও আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আমাদের ভবনে হামলা চালানো হয়েছে। কিন্তু দূতাবাসের সি-র‌্যাম প্রতিরক্ষা ব্যবস্থা আসন্ন রকেট শনাক্ত করে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসসহ বিভিন্ন বিদেশি কূটনৈতিক ভবন রয়েছে। ইরাকি জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মোহান্দিস মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর থেকেই অঞ্চলটি হামলার লক্ষ্যবস্তু হয়ে আছে। গত সপ্তাহেও ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর কয়েক দফা হামলা করা হয়েছে। তখন পশ্চিম আনবার প্রদেশ ও রাজধানীতে মার্কিন বাহিনীর অবস্থান করা সামরিক ঘাঁটিতে রকেট আঘাত হেনেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম