ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৫৩

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মার্চ, ২০২৫,  5:02 PM

news image

ইয়েমেনে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, এতে সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। ইয়েমেনের হুথি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে, নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, হুথিরা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।  বিবিসি জানিয়েছে, ইয়েমেনে মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে পাঁচ শিশুও রয়েছে বলে জানিয়েছে হুথি বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা শনিবার হুথিদের লক্ষ্যবস্তুতে “ব্যাপক এবং শক্তিশালী” বিমান হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লোহিত সাগরে চলাচলরত জাহাজে হুথিদের হামলাকে এই হামলার কারণ হিসেবে উল্লেখ করেছেন। ওয়াশিংটন জানিয়েছে, নিহতদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হুথি নেতা রয়েছেন, কিন্তু গোষ্ঠীটি এই তথ্য নিশ্চিত করেনি। হুথি নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমেরিকা ইয়েমেনে আক্রমণ চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের যোদ্ধারা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতেও হামলা চালাবে। বিবিসি বলছে, পূর্বের মৃত্যুর সংখ্যা আপডেট করে রোববার হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, মার্কিন হামলায় “পাঁচ শিশু এবং দুই নারীসহ” ৫৩ জন নিহত হয়েছেন এবং আরও ৯৮ জন আহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম