ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ইয়েমেনে নৌকা ডুবে নিহত ৩৮, নিখোঁজ ১০০

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ জুন, ২০২৪,  5:18 PM

news image

পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেনে নৌকাডুবে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ১০০ জন যাত্রী। স্থানীয় সময় সোমবার (১০ জুন) দেশটির লোহিত সাগর উপকূলবর্তী বন্দর শহর এডেনে এ ঘটনা ঘটে। রয়টার্স এক প্রতিবেদনে জানায়, হর্ন অফ আফ্রিকা থেকে ইয়েমেনের এডেন শহরে একটি নৌকা যাচ্ছিল। নৌকাটি এডেনের পূর্বে শাবওয়া গভর্নরেটের তীরে পৌঁছানোর আগেই ডুবে যায়। পরে ৩৮ জনের দেহ এবং ৭৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। আরও ১০০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে। অভিযাত্রীদের সবাই আফ্রিকার ‘হর্ন অব অফ্রিকা’ অঞ্চলের চার দেশ ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি ও সোমালিয়ার বাসিন্দা। জাতিসংঘের তথ্যমতে, ২০২৩ সালে আফ্রিকা ও এশিয়া থেকে এডেন বন্দরে অন্তত ৯৭ হাজার অভিবাসনপ্রত্যাশী এসেছেন। সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার লক্ষ্য তাদের। উল্লেখ্য, তুরস্ক ও লিবিয়ার পাশপাশি সম্প্রতি ইয়েমেনের এডেন বন্দর শহরও সাগরপথে ইউরোপে যেতে ইচ্ছুক অভিবাসনপ্রত্যাশীদের ভিড় বাড়ছে। তাদের অধিকাংশই আফ্রিকার দেশগুলো থেকে আসা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম