ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইমরান খানের ভাগ্য নির্ধারণ আজ, ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ এপ্রিল, ২০২২,  6:24 PM

news image

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণ করা হবে আজ। জাতীয় সংসদে তার বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ইমরান খানও হাজির থাকবেন বলে জানা গেছে। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সংসদের নিম্নকক্ষে স্থানীয় সময় রবিবার সাড়ে ১১টায় গুরুত্বপূর্ণ এই সেশন অনুষ্ঠিত হবে। শেষ পর্যন্ত লড়াই করার ঘোষণা দিয়েছেন ইমরান খান। অনাস্থা ভোটকে কেন্দ্র করে ইসলামাবাদে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এর ফলে, ৫ কিংবা এর বেশি মানুষ একসঙ্গে জমায়েত হতে পারবে না, মিছিল ও শোভাযাত্রা ও বিক্ষোভও নিষিদ্ধ করা হয়েছে।-সূত্র : জিও নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম