ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইবোলায় ৯০ জনের মৃত্যু, কঙ্গো-উগান্ডায় জরুরি অবস্থা জারি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মে, ২০২৬,  4:53 PM

news image

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআরসি) ও প্রতিবেশী উগান্ডায় নতুন করে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস পরিস্থিতিকে ‘আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত প্রায় ৯০ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে ডব্লিউএইচও জানিয়েছে, পূর্ব কঙ্গোর ইতুরি প্রদেশ থেকে শুরু হওয়া এ প্রাদুর্ভাবে ইবোলার বিরল ‘বুন্ডিবুগিও’ ধরন শনাক্ত হয়েছে। এই ধরনের ইবোলার বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত ভ্যাকসিন বা কার্যকর চিকিৎসা নেই। স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সংক্রমণ ইতোমধ্যে উগান্ডায় ছড়িয়ে পড়েছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট রোগী কঙ্গোর রাজধানী কিনশাসাতেও শনাক্ত হওয়ায় পুরো অঞ্চলের জন্য ঝুঁকি অনেক বেড়ে গেছে। তবে পরিস্থিতিকে এখনই মহামারি হিসেবে ঘোষণা করেনি ডব্লিউএইচও। সংস্থাটি বলেছে, মহামারি ঘোষণার জন্য যে মানদণ্ড প্রয়োজন, বর্তমান পরিস্থিতি এখনো তা পূরণ করেনি। একই সঙ্গে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা দেশগুলোকে সীমান্ত বন্ধ না করা এবং বাণিজ্যে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ না করার পরামর্শ দিয়েছে। সূত্র: আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম