ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গ্যাস-বিদ্যুতের সংকট আরও এক সপ্তাহ চলতে পারে ২৩ বছর পর ইরাক ছাড়ছে সব মার্কিন সেনা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান চিকিৎসা চালিয়ে যেতে আবারও লন্ডনে ইলিয়াস কাঞ্চন বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক নারী কেবিন ক্রু’র যৌন হয়রানির মামলার সমঝোতায় ৪.৫ মিলিয়ন ডলার দিচ্ছে এয়ারলাইনস এক্সে ফাঁস ‘দ্য ওডিসি’, কয়েক ঘণ্টায় দেখল ২১ লাখের বেশি মানুষ ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা জাপানের উত্তর সমুদ্রপথে ভারত-চীনকে নিয়ে নতুন বাণিজ্যিক জোটের ইঙ্গিত পুতিনের

ইফতারে সুস্বাদু শাহি আলুর চপ রেসিপি

#

লাইফস্টাইল ডেস্ক

০৭ এপ্রিল, ২০২২,  12:09 PM

news image

ইফতারের আয়োজনে থাকে আলুর চপ। এটি সাধারণভাবে ছাড়াও তৈরি করা যায় ভিন্ন স্বাদে। ইফতারের আয়োজনে শাহি স্বাদ যোগ হলে খেতে আরও ভালো লাগবে নিশ্চয়ই। চলুন জেনে নেওয়া যাক পরিচিত সব উপকরণ দিয়ে সুস্বাদু শাহী আলুর চপ তৈরির রেসিপি

উপকরণ

আলু ৭-৮টি, গরুর ঝুরা মাংস ২৫০ গ্রাম, পেঁয়াজ কুঁচি দেড় কাপ, আদা কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ২ টেবিল চামচ, টমেটো কেচাপ ৪ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি স্বাদ মতো, ধনিয়াপাতা কুচি পরিমাণ মতো, ডিম ২টি, ব্রেড ক্রাম্বস ২ কাপ, তেল পরিমাণ মতো এবং লবণ স্বাদ মতো।

প্রণালি

আলু সেদ্ধ করে ছিলে ভালোভাবে চটকে নিন। কড়াইতে তেল গরম করে এতে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ নরম হয়ে এলে আদা ও রসুন কুচি দিয়ে বাদামি করে ভাজতে হবে। এবার তাতে গরুর মাংস কুচি, টমেটো কেচাপ, লবণ ও কালো গোলমরিচের গুঁড়া দিয়ে কষাতে হবে। মাংস থেকে পানি বের হয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুটা শুকিয়ে এলে এতে কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। আলুর চপ তৈরির জন্য একটি বাটিতে দুইটি ডিম ফেটিয়ে নিন। অপরদিকে একটি প্লেটে ব্রেড ক্রাম্বস ছড়িয়ে নিন। এবার হাতের তালুতে পরিমাণ মতো আলু নিয়ে তার মধ্যে মাংসের পুর দিয়ে চপের ওপরের অংশ আলুর সাহায্যে মুড়ে নিন। এভাবে সবগুলো চপ তৈরি করুন। কড়াইতে তেল গরম করে নিন। আলুর চপ প্রথমে ডিমে চুবিয়ে এরপর ব্রেড ক্রাম্বসের গড়িয়ে নিতে হবে। তেল গরম হলে চপগুলো সোনালি করে ভেজে তুলুন। ইফতারে পরিবেশন করুন সুস্বাদু শাহি আলুর চপ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম