ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ কঙ্গোতে ভয়ংকর হয়ে উঠেছে ইবোলা এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

ইফতারে লেবু ও গোলাপের শরবত

#

লাইফস্টাইল ডেস্ক

২৩ মার্চ, ২০২৩,  7:11 PM

news image

ইফতারে যত আইটেম থাকুক না কেন, শরবত ছাড়া সেটি কখনোই জমে না। সারাদিন রোজা রাখার পর এক গ্লাস ঠাণ্ডা শরবত আমাদের তৃষ্ণা মেটায়। সমস্ত ক্লান্তি দূর করে। তাই এবার ইফতারে রাখুন সুস্বাদু লেবু ও গোলাপের শরবত। এটি একটি এ্যারাবিয়ান শরবত। যা কিনা শরব লুমি মা ওয়ার্ড নামে পরিচিত।

উপকরণ:

লেবুর রস ১/৩ কাপ

পানি ৩ কাপ

চিনি স্বাদমত

গোলাপ জল ৩ চা চামচ

পিঙ্ক ফুড কালার ১ ফোঁটা

পুদিনা পাতা পরিবেশনের জন্য

প্রস্তুতি:

১। প্রথমে ব্লেন্ডারে সমস্ত উপাদান একত্রিত করুন। এরপর ৩০ থেকে ৬০ সেকেন্ডের জন্য ব্লেন্ড করুন।

২। ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন।

৩। পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা লেবু ও গোলাপের শরবত । আপনি চাইলে কিছু বরফের টুকরো যোগ করতে পারেন। সূত্র- ইসলামি সিটি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম