ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ বায়ুদূষণে শীর্ষে আদ্দিস আবাবা, ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

ইন্দোনেশিয়ায় ফেরিডুবিতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুলাই, ২০২৫,  4:56 PM

news image

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কাছে একটি ফেরি ডুবে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৩৮ জন নিখোঁজ রয়েছেন।  বুধবার গভীর রাতে পূর্ব জাভা প্রদেশের বানুয়াঙ্গি বন্দর থেকে বালির উদ্দেশ্যে যাত্রা করে কেএমপি তুনু প্রতামা জয়া নামের ওই ফেরি। এর প্রায় আধা ঘণ্টা পর সেটি ডুবে যায়। খবর মালয় মেইলের। ফেরিটিতে মোট ৬৫ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানায়, ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন ক্রু ও ২২টি যানবাহন ছিল। নিখোঁজদের জন্য অনুসন্ধান চলছে। তবে তীব্র স্রোত এবং বাতাসের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। স্থানীয় পুলিশ প্রধান রহমা সামতামা পুত্রা বলেন, ফেরিডুবির ঘটনায় ২৩ জনকে জীবিত ও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইন্দোনেশিয়ায় ফেরি একটি সাধারণ পরিবহন মাধ্যম। কারণ ইন্দোনেশিয়া ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত হওয়ায় ফেরিই চলাচলের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। দুর্বল সুরক্ষা মান এবং প্রায়শই অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে দেশটিতে মাঝেমধ্যেই ফেরি দুর্ঘটনা ঘটে থাকে।  উল্লেখ্য, ২০২৩ সালেও ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে একটি ছোট ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছিল। সূত্র : মালয় মেইল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম