ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

ইন্দোনেশিয়ায় তেলের ডিপোতে অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ মার্চ, ২০২৩,  5:21 PM

news image

ইন্দোনেশিয়ার রাজধানীর একটি জ্বালানি স্টোরেজ ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ মার্চ) রাজধানী জাকার্তার উত্তরাঞ্চলের তানাহ মেরাহ এলাকায় ঘটা ওই অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে বলে জানা যায়। খবর: জাকার্তা পোস্ট, এপি ও টাইমস অব ইন্ডিয়া’র। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। আহত অবস্থায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ডিপোর আশেপাশের কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয় বলে জানায় দেশটির কর্মকর্তারা।আহতদের মধ্যে বেশ কয়েকজনের শরীর ব্যাপক মাত্রায় পুড়ে গেছে। ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার দিকে ছড়িয়ে পড়া আগুন রাত সাড়ে ১০টায় নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ২৬০ জন এবং ৫২টি গাড়ি এতে কাজ করে।ইন্দোনেশিয়ার রাষ্ট্র পরিচালিত তেল ও গ্যাস কোম্পানি পারতামিনা’র নিয়ন্ত্রণাধীন তেলের ডিপো প্লাম্পাং থেকে দেশটির ২৫ শতাংশ তেলের সরবরাহ নিশ্চিত করা হয়। তবে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা বলছেন, আগুনের পরও দেশে তেলের সরবরাহে কোনো সমস্যা হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম