ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইন্দোনেশিয়ায় একটি বারে অগ্নিকান্ডের ঘটনায় নিহত ১৯

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২২,  4:54 PM

news image

ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ায় দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের সংঘর্ষের পর একটি বারে লাগানো আগুনে অন্তত ১৯ জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) প্রাদেশিক রাজধানী সোরংয়ের পুলিশ এ তথ্য জানায়। পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার ভোরের দিকে এক ব্যক্তিকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করার পর ওই স্থানে আগুন লাগিয়ে দিলে ১৮ জন আটকা পড়েন। পশ্চিম পুলিশের মুখপাত্র এডাম এরউইনি মেট্রো টিভিকে বলেন,

শহরে যুবকদের মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়, তবে এত প্রাণহানি এই প্রথম। এডাম বলেন, সোরংয়ের বিনোদন কেন্দ্রের এই রক্তক্ষয়ী ঘটনা তদন্ত করা হচ্ছে এবং নিহতের সংখ্যা আরও বাড়বে কিনা এখনও স্পষ্ট করা বলা যাচ্ছে না। এদিকে, ইন্দোনেশিয়া পুলিশের মুখপাত্র দেদি প্রসেত্তো জানান, পার্শ্ববর্তী মালুকু দ্বীপ থেকে আসা দুই গ্যাংয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। -সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম