ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ইন্দোনেশিয়ার ভিসা নিতে লাগবে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জানুয়ারি, ২০২৬,  6:51 PM

news image

ভিসা আবেদনের জন্য নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছে ঢাকার ইন্দোনেশীয় দূতাবাস। আগামী রবিবার (৪ জানুয়ারি) থেকে এই পদ্ধতি কার্যকর হবে। বুধবার (৩১ ডিসেম্বর) দূতাবাসের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ৪ জানুয়ারি ২০২৬ থেকে ভিসা আবেদনকারীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দূতাবাসে উপস্থিত হতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বুক করতে আবেদনকারীদের https://indonesiavisa-dhaka.org ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। নতুন এই অনলাইন সিস্টেম ইতোমধ্যে চালু হয়েছে। ফলে আবেদনকারীরা আগেভাগেই অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে পারবেন। ওই ওয়েবসাইটে ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা এবং প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (এফএকিউ) পাওয়া যাবে। দূতাবাস জানিয়েছে, নতুন ব্যবস্থার আওতায় ওয়াক-ইন ভিসা আবেদন স্থায়ীভাবে বন্ধ থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম