ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

ইন্টারনেট স্পিড সূচকে বাংলাদেশের অবনতি

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি, ২০২৪,  11:43 AM

news image

মোবাইল ইন্টারনেট সূচকে ৭ ধাপ পিছিয়ে ১০৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। যা আগে ছিল ১০১তম। ওকলা স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের জানুয়ারি মাসের সূচকে এমনটি উঠে এসেছে। এতে দেখা যায়, জানুয়ারি মাসের হিসেবে মোবাইল ইন্টারনেট খাতে ১০৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। যা গত ডিসেম্বরে ১০১তম অবস্থানে ছিল। পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকেও বাংলাদেশের অবনতি হয়েছে। ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে ১ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১০৯তম। অন্যদিকে প্রতিবেশী দেশ ভারত মোবাইল ইন্টারনেটে ১৮তম এবং ব্রডব্যান্ড সূচকে ৮৭তম অবস্থানে রয়েছে। ওকলার সূচক অনুসারে, জানুয়ারিতে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে ডাউনলোডের গড় গতি পাওয়া গেছে ২৩ দশমিক ৮৫ এমবিপিএস। পাশপাশি আপলোডের গতি ছিল ১১ দশমিক ৩৬ এমবিপিএস। এ ছাড়া ব্রডব্যান্ডে মেডিয়ান ডাউনলোডের গতি ছিল ৪১ দশমিক ৫৯ এমবিপিএস। পাশপাশি আপলোডের গতি ছিল ৪২ দশমিক ৬০ এমবিপিএস। ওকলা প্রতিদিন নিজেদের স্পিডটেস্ট অ্যাপের মাধ্যমে পাওয়া লাখ লাখ ফলাফলের ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশের নেটওয়ার্ক পারফরম্যান্স সম্পর্কে ধারণা দেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম