ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ইন্টারনেট বন্ধের রিপোর্ট পাওয়া যাবে আজ : নাহিদ

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৪,  3:09 PM

news image

নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অফিস করছেন নাহিদ ইসলাম। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আজ সোমবার ইন্টারনেট বন্ধের রিপোর্ট চলে আসার কথা। ইন্টারনেট বন্ধের সঙ্গে যারাই জড়িত হোক না কেন কেউ ছাড় পাবে না। সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১২ আগস্ট) আইসিটি বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নাহিদ ইসলাম। বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা নাহিদ বলেন, ইন্টারনেট বন্ধ নিয়ে এটা প্রাথমিক তদন্ত। প্রয়োজনে আবারও তদন্ত করা হবে। তরুণদের বিষয়ে নাহিদ বলেন,

তরুণদের এই মন্ত্রণালয়ে যুক্ত করতে হবে। সেক্ষেত্রে দেশে ও দেশের বাহিরে যারা আইটিতে দক্ষ এবং আগ্রহী তাদের নিয়ে একটা স্পেশাল টিম গঠনের কথা আমরা ভাবছি। তিনি বলেন, শুধু আইটি সেক্টরই নয় আমরা ভাবছি সরকারের জায়গা থেকে বিদেশে যেসব বাংলাদেশি তরুণ পড়াশোনা করেছেন, দক্ষতা অর্জন করেছেন, তাদের দেশে ফিরিয়ে এনে দেশ গঠনের পক্রিয়ায় যুক্ত করতে। স্টার্টআপ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, যেসব স্টার্টআপ আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিল তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা এর নিন্দা জানিয়েছি। দ্রুত সময়ের মধ্যে স্টার্টআপগুলোর সঙ্গে যোগাযোগ করা হবে। এ ছাড়াও তিনি আরও বলেন, প্রকল্পগুলো তৈরির পেছনে বড় উদ্দেশ্য থাকে দুর্নীতি। এই জায়গাগুলো অবশ্যই রোধ করতে হবে। যতটুকু আমাদের প্রয়োজন, আমাদের সক্ষমতা রয়েছে, তার ভেতরেই কাজ করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম