ঢাকা ২৬ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার পশুর হাটে বৃষ্টির বাগড়া হাম ও উপসর্গে আজও ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ মৃত্যু সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় ইদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায়: প্রশাসক ডিএসসিসি দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারীর মৃত্যু ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

ইনস্টাগ্রাম পোস্টের লাইক সংখ্যা লুকাবেন যেভাবে

#

লাইফস্টাইল ডেস্ক

১৯ আগস্ট, ২০২৫,  11:23 AM

news image

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশ করেন অনেকেই। এসব পোস্টে অন্যরা প্রতিক্রিয়া জানান এবং মন্তব্য করেন। তবে অনেক সময় দেখা যায়, লাইক বা শেয়ারের সংখ্যা দেখে অন্যরা একজন ব্যবহারকারীর কনটেন্টের মান বা জনপ্রিয়তা বিচার করেন, যা অনেক সময় অপ্রয়োজনীয় চাপ ও আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে। তাই অনেকেই নিজেদের পোস্টে থাকা লাইকের সংখ্যা অন্যদের কাছে লুকিয়ে রাখতে চান। তাই ইনস্টাগ্রাম একটি সুবিধা দিচ্ছে, যাতে ব্যবহারকারীরা ইচ্ছা করলেই এই সংখ্যাগুলো লুকিয়ে রাখতে পারেন।

যেভাবে ইনস্টাগ্রামে লাইক ও শেয়ারের সংখ্যা লুকাবেন 

• স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন।

• এবার স্ক্রিনের ডানে নিচের দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন।

• এখন ওপরের ডান দিকে থাকা ‘তিনটি অনুভূমিক’ লাইনে ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে।

• মেনুটি নিচের দিকে স্ক্রল করুন এবং ‘হোয়াট ইউ সি’ সেকশনটি খুঁজে বের করুন।

• এই সেকশনে নিচে থাকা ‘লাইক অ্যান্ড শেয়ার কাউন্টস’ অপশনে ক্লিক করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে।

• এবার ‘হাইড লাইক অ্যান্ড শেয়ার কাউন্টস’ অপশনের পাশে থাকা টগল বাটনে ক্লিক করে ফিচারটি বন্ধ করে দিন। ফিচারটি বন্ধ করলে বাটনটি সাদা থেকে কালো রঙের হয়ে যাবে।

এবার গতানুগতিক পদ্ধতিতে ছবি বা ভিডিও পোস্ট করলে অন্য কেউ লাইক সংখ্যা দেখতে পারবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম