ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

ইনস্টাগ্রামে যুক্ত হচ্ছে নতুন ফিচার

#

১৮ নভেম্বর, ২০২১,  12:57 PM

news image

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আসক্তি কমাতে ইনস্টাগ্রামে আসছে নতুন ফিচার। টেক আ ব্রেক নামক এ নতুন ফিচার ব্যবহারকারীকে নির্দিষ্ট সময় পরপর ইনস্টাগ্রাম থেকে বিরতি নেয়ার কথা মনে করিয়ে দেবে। ইনস্টাগ্রামে নতুন এ ফিচারটি আসতে যাচ্ছে ফুল স্ক্রিন ফিচার হিসেবে।

যা ব্যবহারকারী তার পছন্দ মতো শিডিউল করে নিতে পারবেন। ফিচারটি মূলত ডিজিটাল ওয়েলবিইং ফিচার অ্যান্ড্রয়েডে কীভাবে কাজ করে সেটাই মনে করিয়ে দেবে আমাদের। নতুন ফিচারের ব্যাপারে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোজেরি বলেন, নতুন ফিচারটি ব্যবহারকারীকে আরও বেশি নিয়ন্ত্রণ আনতে সাহায্য করবে। ভবিষ্যতেও এ ধরনের আপগ্রেডের বিষয়ে আমরা কাজ চালিয়ে যাবো। মোজেরি আরও বলেন, টেক আ ব্রেক এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মধ্যেই একটা নতুন আপডেটে এই ফিচারের রোল আউট শুরু হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম