ঢাকা ১৯ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল লি‌বিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭০ জন ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী ডিএসসিসি’র নামে কুকুর অপসারণ সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ মিরপুরে ৭ বছরের মেয়েকে গলাকেটে হত্যা হাম রোগীদের আলাদা ওয়ার্ড বাধ্যতামূলকসহ পাঁচ দফা নির্দেশনা জারি ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম জমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ : পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইতিহাসের ব্যয়বহুল ন্যাটো সম্মেলন : মিনিটে ব্যয় সোয়া ১৪ কোটি টাকা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুন, ২০২৫,  11:34 AM

news image

নেদারল্যান্ডসের হ্যাগে অনুষ্ঠিত এবারের ন্যাটো সম্মেলনকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বলা হচ্ছে। মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিট স্থায়ী এই বৈঠকে খরচ হয়েছে ২১৪৫ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ প্রতি মিনিটে ১৪ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা ব্যয় হয়েছে। এত বিপুল ব্যয় নিয়ে ইউরোপজুড়ে চলছে তীব্র সমালোচনা। বুধবার (২৫ জুন) দ্য টাইমস এবং নেদারল্যান্ডস টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ন্যাটো সম্মেলনের জন্য হ্যাগ শহরকে নিরাপত্তার চাদরে ঢাকা হয়। নিয়োজিত করা হয় পুলিশের প্রায় ২৭ হাজার সদস্য এবং সামরিক বাহিনীর ১০ হাজার সদস্য। বলা হয়—নিরাপত্তা, লজিস্টিকস, পরিবহন, প্রযুক্তি ও অতিথি আপ্যায়ন সব মিলিয়ে এবারের আয়োজনে ব্যয় হয়েছে ২১৪৫ কোটি ৭৮ লাখ টাকা, যা মিনিটপ্রতি প্রায় ১৪ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা করে। এবারের সম্মেলনে প্রধান আলোচ্য বিষয় ছিল ইরান-ইসরায়েল সংঘাত, ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার হুমকি এবং ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা বাজেট বাড়ানোর পরিকল্পনা। অথচ বিতর্ক তৈরি হয়েছে—এত বিপুল ব্যয়ে মাত্র আড়াই ঘণ্টার আলোচনা কেন? স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুরো আয়োজনের মোট সময় ছিল মাত্র ১৫০ মিনিট। এদিকে, ন্যাটো সম্মেলনের এমন ব্যয়বহুল আয়োজন নিয়ে ইউরোপজুড়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

ডাচ সংসদের কিছু সদস্য প্রশ্ন তুলেছেন, এই অর্থ কি স্বাস্থ্য, শিক্ষার মতো খাতে ব্যয় করা যেত না?

সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। অনেকে লিখেছেন, মাত্র আড়াই ঘণ্টায় এত অর্থ ব্যয়, অথচ আমরা জানি না আলোচনার ফল কী। অবশ্য আয়োজকেরা বলছেন, এটি ছিল সময়ের দাবি। বর্তমান বৈশ্বিক নিরাপত্তা হুমকি মোকাবিলায় ন্যাটোর ঐক্য ও প্রতিশ্রুতি বিশ্ববাসীকে জানানো গুরুত্বপূর্ণ ছিল। তারা জানান, এই ব্যয় প্রতিরক্ষা বিনিয়োগ, অপচয় নয়। ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, ইরান ও রাশিয়ার আগ্রাসনের মুখে সব রাষ্ট্রকে এখন নিরাপত্তায় অগ্রাধিকার দিতে হবে। এই সম্মেলন সেদিকেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম