ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

ইতালির শীর্ষ মাফিয়া গ্রেপ্তার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৩,  7:54 PM

news image

ইতালির শীর্ষ মাফিয়া ম্যাতেও মেসিনা দেনারোকে সোমবার (১৬ জানুয়ারি) সিসিলির রাজধানী পালেরমোর একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, প্রায় ৩০ বছর পলাতক থাকা ম্যাতেও দেশটির ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি। ম্যাতেও নিজেকে  দারুণভাবে লুকিয়ে রেখেছিলেন। এমনকি তিনি দেখতে কেমন, তার কোনো নির্ভুল তথ্য ছিল না পুলিশের কাছে। ইতালির সংবাদমাধ্যমগুলো জানায়, মেসিনা ক্যানসারে আক্রান্ত। কেমোথেরাপি নিতে ভুয়া নামে পালেরমোর ওই হাসপাতালে যেতেন তিনি। তাঁকে গ্রেপ্তার করতে যে অভিযান চালানো হয় তাতে সশস্ত্র বাহিনীর শতাধিক সদস্য অংশ নেন। গ্রেপ্তারের পর মেসিনাকে একটি গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। কুখ্যাত কোসা নোস্ত্রা মাফিয়া দলের প্রধান মেসিনার বিরুদ্ধে অসংখ্য হত্যার অভিযোগ রয়েছে। হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ২০০২ সালে পলাতক অবস্থাতে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। মেসিনা নিজেই একবার বলেছিলেন, তিনি যত মানুষকে হত্যা করেছেন তাঁদের দিয়ে একটি কবরস্থান ভরিয়ে ফেলা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম