ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

ইতালির উপকূলে নৌকাডুবি, ৮৭ জনকে জীবিত উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জুলাই, ২০২৫,  4:59 PM

news image

তিউনিশিয়া ও ইতালির মধ্যবর্তী জলসীমায় অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এছাড়া ইতালির কোস্ট গার্ড ৮৭ জনকে জীবিত উদ্ধার করেছে। রেড ক্রস সোমবার এএফপিকে এ তথ্য জানিয়েছে। ইতালির গণমাধ্যম অনুসারে, তিউনিশিয়ার লা লুজা থেকে যাত্রা শুরুর পর মাঝরাতে মাছ ধরার ওই নৌকাটি ডুবে যায়। ওই সময় নৌকাটি ইতালির লাম্পেদুসা দ্বীপ থেকে প্রায় ৪৫ মাইল দূরে অবস্থান করছিল। ওই এলাকায় থাকা তিউনিশীয় জেলেরা ইতালির কর্তৃপক্ষকে সতর্ক করেন। ধারণা করা হচ্ছে, অন্তত পাঁচ থেকে ছয়জন অভিবাসী এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া অভিবাসীরা সবাই সাব-সাহারান আফ্রিকার নাগরিক এবং তাদের লাম্পেদুসায় অবস্থিত একটি অভ্যর্থনাকেন্দ্রে নেওয়া হয়েছে যত্নের জন্য। ইতালির রেড ক্রস ওই কেন্দ্রটি পরিচালনা করে। তারা জানিয়েছে, উদ্ধারকারী দল ডুবে যাওয়া এক নারীর মরদেহ উদ্ধার করেছে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩০ জুনের তথ্য মতে, ইতালির উপকূলে মোট ২৯ হাজার ৯০৩ জন অভিবাসী পৌঁছেছে চলতি বছর। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম