ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

ইতালিতে নৌকাডুবে ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২৩,  6:34 PM

news image

ইতালিতে নৌকাডুবে ১২ শিশুসহ ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) দেশটির ক্যালাব্রিয়ার পূর্বাঞ্চলে সৈকতঘেঁষা রিসোর্ট স্তেকাতো দি কুতরোর কাছে নৌকাটি ডুবে যায়। আলজাজিরার তথ্যমতে, নৌকাটি বেশ কিছু দিন আগে আফগানিস্তান, ইরান এবং অন্যান্য দেশের অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে তুরস্ক থেকে রওনা হয়েছিল। নৌকাটিতে ১৫০ জনের মতো অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এর মধ্যে ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। নিখোঁজদের উদ্ধারে এখনও অনুসন্ধান চলছে। সমুদ্রপথে ইউরোপে প্রবেশের জন্য ইতালি অন্যতম প্রধান এক প্রবেশপথ। ভূমধ্যসাগরীয় এই রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক হিসেবে পরিচিত। উল্লেখ্য, গত বছর মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত ২ হাজার ৮৩৬ জন মারা গিয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম