ঢাকা ১৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী প্রাণনাশের হুমকি, থানায় জিডি করলেন এনসিপির এমপি মিতু পাচার হওয়া অর্থ ফেরাতে ১০ বছর সময় লাগতে পারে: উপদেষ্টা ফরহানুল মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু বিজয় দিবসে নিরাপত্তার পরিকল্পনা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী মিডল্যান্ড ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০১তম সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা আজ পূর্ণাঙ্গ অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

ইডেন শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

২৯ আগস্ট, ২০২৪,  7:56 PM

news image

রাজধানীর লালবাগে একটি সাবলেট বাসা থেকে শায়লা শিকদার (২২) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী ছিলেন। বুধবার (২৮ আগস্ট) ওই শিক্ষার্থীর বান্ধবীর মাধ্যমে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এখনও পুলিশের হাতে না পৌঁছানোয় মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। শায়লা ইডেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালি গ্রামে। তার বাবার নাম আলআমিন শিকদার এবং মা লাকি বেগম। ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী হওয়ার পাশাপাশি শায়লা কলাপাড়া উপজেলা ছাত্রলীগেরও সহসভাপতি ছিলেন। এ ছাড়া, পটুয়াখালী সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাস ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। মরদেহের সুরতহাল প্রতিবেদনে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল উল্লেখ করেন, রসূলবাগ লালবাগ রোডের ১৬৭/২/এ নম্বর একটি বাড়ির ষষ্ঠ তলায় একটি সাবলেট রুমে থাকতেন শায়লা। ২৭ আগস্ট রাত ১১টার দিকে বাইরে থেকে তিনি বাসায় ফেরেন। এরপর ২৮ আগস্ট সকাল ১০টার দিকে তার বান্ধবী খুশবু আক্তার তার ওই বাসায় গিয়ে দেখেন, ফ্যানের হুকের সঙ্গে বাঁধা ওড়নায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন শায়লা। পরবর্তীতে খুশবুর মাধ্যমে খবর পেয়ে বিকাল পৌনে ৪টার দিকে শায়লার মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকালে মরদেহের গলায় অর্ধচন্দ্রাকার কালো দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শায়লা আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন এসআই অজয় কৃষ্ণ পাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম